হোম > সারা দেশ > রাজশাহী

বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নওসাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী দুই শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তুলসীগঙ্গা ব্রিজ মোড়ে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন নিহত হয়। অটোরিকশায় থাকায় আরো দুই শিশুযাত্রী গুরুত্বর আহত হয়।

এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

শিবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শিবগঞ্জে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

২১ লাখ টাকা আত্মসাৎ করে জিনের বাদশা সেজে ভীতি প্রদর্শন

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে উধাও শ্বশুরবাড়ির মানুষ

পরকীয়ার জেরে চারজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে মানববন্ধন, তদন্ত দাবি

শেরপুরে মালিকপক্ষ মাছের আড়ত বন্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা

বগুড়ায় চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যু, পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সরকারনির্ধারিত দাম না পেয়ে ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা