হোম > সারা দেশ > রাজশাহী

প্রধান শিক্ষক নেই ৯৩ প্রাথমিকে

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৯৩ প্রতিষ্ঠানেই নেই প্রধান শিক্ষক। অভিভাবকবিহীন এসব বিদ্যালয়ে ব্যাহত হয়ে পড়েছে পাঠদান।

জানা গেছে, ১৮৫টি বিদ্যালয়ে ১১৯২ জনের স্থলে সহকারী শিক্ষক রয়েছেন এক হাজার ৯৭ জন। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে ৪৩টি প্রতিষ্ঠান চললেও মতভেদের কারণে মেনে নিতে পারছেন না অনেকে। সবমিলিয়ে শিক্ষকহীন হয়ে পড়েছে বহু প্রতিষ্ঠান।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষকের কাজ অন্যজনকে করতে হচ্ছে। তাদের বিভিন্ন প্রশাসনিক কাজ, শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ সভা-সেমিনারে অংশ নিতে হয়। তবে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কখনোই প্রশিক্ষণপ্রাপ্তদের মতো শিক্ষকতা করতে পারেন না। ফলে মানসম্মত শিক্ষা চালু রাখতে শিক্ষক সংকট নিরসনের বিকল্প নেই।

উপজেলার ধামাইনগড় ইউনিয়নের বাঁকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনি রাণী বলেন, আমার বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছেন মাত্র। প্রচুর চাপ নিয়ে কাজ চালাতে হয়। তবে পাঠদানে ব্যাঘাত ঘটায় নিজ অর্থায়নে দুজন শিক্ষকের ব্যবস্থা করে দিয়েছেন আল-আরাফাহ গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, শূন্যপদে প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া প্রধান শিক্ষকদের পদোন্নতি ফাইল সংশ্লিষ্ট অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান