হোম > সারা দেশ > রাজশাহী

পাঁচবিবি সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

শনিবার ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ পিলারে বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দেয়। ফলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। সেখানে কাঁটাতার দেওয়া বন্ধ রেখে তা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর ও এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে কাঁটাতারের বেড়া দিতে চাইলে বিজিবির বাধায় তা বন্ধ হয়ে যায়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখার পাশে ২০ ফুট দূরত্বে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় তারা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ