হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে বিদেশি রিভলবারসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে বিদেশি রিভলবারসহ মো. রিপন মন্ডল (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২ পাবনা।

আটক রিপন মন্ডল উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসি পশ্চিমপাড়া গ্রামের আদম মন্ডলের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার (৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসী কদমতলী সড়কের উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, র‌্যাবের পক্ষ থেকে রিপনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করে আসামিকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড