হোম > সারা দেশ > রাজশাহী

রাতে ঘরে ঢুকে শিয়ালের কামড়, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ বলেন, ‘রাতে আমার মা ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে কাছে এসে বিষয়টি নিশ্চিত হই। তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। আজ শনিবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, শিয়ালে কামড়ানো এক নারীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে, ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে। আর অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ দেওয়া হবে।

বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোপর্দ

নওগাঁয় বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক