হোম > সারা দেশ > রাজশাহী

‘নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত নয়’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ বলেছেন, সংস্কার আমরাও চাই। এ নিয়ে কোনো দ্বিমত নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু নির্বাচন নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি হেফজুল উলুম কামিল মাদরাসায় বিএনপির এক জনসভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন দাবিতে এ আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি।

হারুন বলেন, ১৫-১৬ বছর ধরে ভোট দিতে পারেননি দেশের মানুষ। তারা পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি বলেই আজ দেশের এই ভয়াবহ সংকট। সুতরাং অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে সেনাপ্রধানের বক্তব্য ও সরকারের উচ্চপর্যায় থেকেও মোটামুটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার আশ্বাস পাওয়া যাচ্ছে।

বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বারেক আলী, বিএনপি নেতা রহমত আলী, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাসেম আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

গুরুদাসপুরে পুকুর খনন ও ইটভাটার দৌরাত্ম্যে কমছে তিন ফসলি জমি