হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় সান্তাহার ইউনিয়নের এক নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ভোলা (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শনিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আমিরুল ইসলাম ভোলা নামের ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লোকসানে বন্ধ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত