হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে মাদকসহ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিলসহ মো. উজ্জল হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোররাতে উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খাঁনের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৩-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলফৎপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আসামি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছেন বিজিবি।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন