হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা মহল্লার বাসিন্দা মো. রমজান বসাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে সেলিম বসাক লোকোসেড এলাকার রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আসছিল। চালক একাধিকবার হর্ন বাজালেও তিনি লাইন থেকে সরে যাননি। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ডান হাত ও পা বিচ্ছিন্ন হয় তার। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনেরা জানান, সকালে বাড়ি থেকে বের হলেও সেলিম বসাক কোথায় যাচ্ছিলেন তা তারা জানতেন না। দুপুরে দুর্ঘটনার খবর পান। তাদের ধারণা, কানে ভালোভাবে না শোনার কারণে তিনি ট্রেন আসছে টের পাননি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান