হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে পূজা মণ্ডপে খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১৩৬টি পূজা মণ্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সদস্য আবুল কাশেম।

নাটোর জেলা বিএনপির সদস্য ও “আমরা বিএনপি পরিবার”-এর উপদেষ্টা মো. আবুল কাশেমের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।

রোববার বিকেলে নাটোর শহরতলী দত্তপাড়া কাশেমের বাসভবনে এই নগদ অনুদান সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে তুলে দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট ও মালেক।

প্রতিটি পূজা মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মাবলম্বীকে একসাথে কাজ করতে হবে। জেলা বিএনপির সদস্য আবুল কাশেম দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই উপহার প্রদান করেন।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে