হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের এক সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই আরেক সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আহত মো. শহিদুল ইসলাম (২২) শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে।

বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক জানান, রাতে এক বাংলাদেশি ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে সে আহত হয়।

স্থানীয়দের দাবি শহিদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা আরও জানান, বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছে বলে দাবি করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তত তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা আছে।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য