হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাই সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের লাশ ফেরত দেয়া হয়েছে। শুক্রবার রাতে জেলার সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে এ লাশ ফেরত দেয়া হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তসিকুলের লাশ হস্তান্তর করে। এর আগে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে তসিকুলের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। তসিকুল বাখেরআলী গ্রামে ইব্রাহিম আলীর ছেলে। কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। তবে সেখানে কার গুলিতে মৃত্যু হয়েছে তসিকুলের তা নিশ্চিত করেনি বিজিবি।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম