হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের রাজু আহম্মেদ বাদী হয়ে বুধবার রাতে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।

এ ঘটনায় ছাত্রদল নেতা বাঁশপাতা গ্রামের নুরুজ্জামানের ছেলে রাজু আহম্মেদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি সহ ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু