চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
লাশটি বিজলী কুমার রায় (৪৪) এর। তার বাড়ি ভারতের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার চাক জামাল গ্রামে। বাবার নাম মৃত টুনা রায়। সোনামসজিদ ইমিগ্রেশন সূত্রে জানা গেছে- গত ২০২১ সালের ২৪ জুন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অনুপ্রবেশের দায়ে শরীয়তপুর জাজিরা থানার পুলিশ বিজলী কুমার রায়কে আটক করে। পরে তাকে শরীয়তপুর কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি শ্বাসকষ্টজনিত কারণে রাজশাহী সরকারি মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয় তাকে।
গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ সীমান্ত দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মৃতের ছোট ভাই বদ্রী রায়ের কাছে সোনামসজিদ শূন্যরেখায় লাশটি হস্তান্তর করা হয়।
এমএস