হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৪

সবুর শাহ্ লোটাস, বগুড়া

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় বাবা- মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত হয়েছেন।

গতকাল শনিবার সকালে বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী-সুখানপুকুর সড়কে চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যান দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ফারুক হোসেন (৪০) মারা যান।

পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যানচালক শাহিনুর ইসলাম (৫০) মারা যায়।

ওসি বলেন, নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমি বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন।

তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

ওসি ইকবাল বলেন, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন রেশমি বেগম। চামুরপাড়া এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছনে থাকা বালুবাহী ট্রাকের চাপায় মারা যান তিনি। স্থানীয় লোকজন চালক আব্দুস সালামসহ ট্রাকটি আটক করে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকের নামে মামলা হয়েছে।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার