হোম > সারা দেশ > রাজশাহী

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার কথা । কিন্তু জামায়াত কর্মী বরাত এই নিষেধ না মেনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ গ্রামে জামায়াত প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের স্লিপ ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩