হোম > সারা দেশ > রাজশাহী

শেখ হাসিনার ১ লাখ মামলায় বিএনপির ৬০ লাখ নেতাকর্মী আসামি

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ফ্যাসিস্ট হাসিনার ১ লাখ মিথ্যা মামলায় বিএনপির ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। ২৪’র গণ অভ্যুত্থানে ২ হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহরে পাবনা-৩ এলাকার (চাটমোহর,ভাঙ্গুরা ফরিদপুর) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন (ধানের শীষ) উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালের পর দেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনটি হয়েছে নিশি রাতে, কোনটা এক তরফা আবার কোনটা দিনের ভোট রাতে হয়েছে। পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন,এই পরিবেশ ভোট গ্রহণের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। বিএনপি বৃহত্তর দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অন্যান্য প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চলনবিল নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে কৃষির উন্নয়ন, নদীর উন্নয়ন, খাল খনন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, রাস্তা-ঘাট নির্মাণ, কৃষকের উন্নয়ন, চলনবিলকে আলাদা হাব তৈরি করা হবে। যেখানে যা প্রয়োজন সকলের সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে।

বিলচলন ইউনিয়নের বোথড় হাসান জাফির তুহিনের বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা (চাটমোহর), নূর মুজাহিদ স্বপন (ভাঙ্গুড়া),জহুরুল ইসলাম বকুল (ফরিদপুর), বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরদীতে অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না