হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ উপজেলার নাম বদলে মহাস্থান

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এ উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা। বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ ঘোষণা দেন।

তিনি তার বক্তব্যে বলেন, দেশে শিবগঞ্জ নামে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আরও একটি উপজেলা আছে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এজন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।

ভৌগোলিক অবস্থান হিসেবে বলা হয়, শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। আয়তন ৩১৫ কিলোমিটার। বগুড়া জেলা শহর হতে ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখের মতো।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে। এতে করে বিভিন্ন আইনি জটিলতা কমে আসবে।

বাঙ্গালি নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মার চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

সিরাজগঞ্জের আদালতে মুফতি আমীর হামজার জামিন

যমুনার চরে মহিষের বাথান থেকে চার খামারি অপহরণ

নামমাত্র ভাড়ায় চলছে দোকান, রাজস্ববঞ্চিত পৌরসভা

পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া