হোম > সারা দেশ > রাজশাহী

বিশেষ ব্যবস্থায় আদিবাসী শিক্ষার্থীদের পাঠদান সরকারের হাতে

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

আদিবাসী শিক্ষার্থীদের পাঠদান সহজে বিশেষ ব্যবস্থা সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। তিনি বলেন, এই ভাষার বইয়ের উপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবো। যাতে করে শিশুরা দেখে দেখে শিখতে পারে। তবেই পাঠদান সহজ হবে। আদিবাসী শিক্ষক নিয়োগের কাঠামোগত সমস্যা আছে, এতে যোগ্য শিক্ষকেরও অভাব রয়েছে।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, উপযুক্ত শিক্ষার অভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে। ফলে প্রাথমিকের শিক্ষকদেরও পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। পরে উপদেষ্টা শিবগঞ্জ উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী