হোম > সারা দেশ > রাজশাহী

গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

‎বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজে স্টেশনের মাঝামাঝি নতুনপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

‎রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক করেছেন।

‎তিনি বলেন, অল্পের জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রেলযাত্রীরা। এটি দুর্বৃত্তদের ইচ্ছাকৃত নাশকতার চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন

‎এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া জেলার স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।

‎এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি