হোম > সারা দেশ > রাজশাহী

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীনকে তলব

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। একইসঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখা দিতে তাকে সশরীরে আদালতে তলব করা হয়েছে।

এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার গত রোববার তাকে এই শোকজ নোটিশ দেন। নোটিশটি জারি করতে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে। সোমবার নোটিশটি থানায় গেছে।

নোটিশে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি অবগত হয়েছে যে, তিনি তানোরের মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সকল অটোরিক্সা ও সিএনজি চালকদের একটি করে চাদর, মাফলার ও ধানের শীষের ফ্লাগ বিতরণ করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় এমন কাজ নির্বাচন পূর্ব অনিয়ম হওয়ায় অনুসন্ধান করে এর প্রতিবেদন সুপারিশসহ নির্বাচন কমিশন সচিবালয়ে কেন পাঠানো হবে না সে বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এই নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে