রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টায় দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমরা অতিসত্বর সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মেজর কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।