হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ সদস্য আহত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান। গতকাল রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী শাহীনকে (৩৮) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, বুধবার (১৬ জুলাই) রাত ১২টার সময় শিবগঞ্জ উপজেলার চৌধুরী মহিলা কলেজ এলাকার কারেন্ট মাজার সংলগ্ন স্থানে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেলে শাহীন এএসআই হাফিজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান আমার দেশকে বলেন, রাতেই অভিযান পরিচালনা করে হামলাকারী শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। সে সদর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতেপাড়া এলাকার শাহজাহান আলীর পুত্র। তাকে মাদক মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী