হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের প্রতিবাদে মানববন্ধন

সদ্য জেলা যুবদল নেতার কাণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা যুবদলের সদ্য সদস্য ঝিনুক ও তার বড় ভাই কাঞ্চনের নেতৃত্বে কানুছগাড়ি বণিক সমিতির ব্যবসায়ী আবুল কালাম আজাদকে মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ক্যাশবাক্স থেকে টাকা লুট পাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বণিক সমিতির নেতৃবৃন্দ।

সোমবার বেলা ১২টায় শহরের পিটিআই মোড়ে কানুছগাড়ী বণিক সমিতির আয়োজনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কানুছগাড়ী বণিক সমিতির ব্যবসায়ীরা বলেন, নবগঠিত বগুড়া জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ঝিনুক ও তার বড় ভাই জিলহাজ উদ্দিন কাঞ্চন, সাদমান, সাকিবসহ ১০/১২জন অস্ত্রধারী সন্ত্রাসীরা গত রবিবার কানুছগাড়ী বণিক সমিতির ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর হামলা চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার উদ্দেশ্যে মারধার করে ও প্রাণনাশের হুমকি দেয়। বিগত ১৭ বছর এই কাঞ্চন-ঝিনুক বাহিনী তাদের জামাতা বগুড়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর নেতৃত্বে ক্ষমতা বলে এলাকায় অধিপত্য বিস্তার করে ভূমি জবর দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ অপকর্মে লিপ্ত ছিলেন।

পিটিআই মোড় থেকে শুরু করে কানুছগাড়ী পুরো এলাকার ব্যবসায়ী এবং সাধারণ জনগণ তাদের দুই ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত সন্ত্রস্ত থাকে। কেউ সাহস করে এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা ব্যবসায়ীরা সমিতির পক্ষ থেকে জোড় দাবি জানাচ্ছি যে, ভবিষ্যতে এই রকম সন্ত্রসী কর্মকাণ্ড আর করতে না পারে সেই জন্য বগুড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কে এম, এ জোবায়ের, মো. সেলিম রেজা, মো. রাসেল, রনি মুন্সি, মো. এহতেশাম, মো. নিন্টু, উজ্জল হোসেন, মো. রাজা, আবু বক্কার, কুদরত ই খুদা বাবু ও টিটু।

গত ৮ ফেব্রুয়ারি দৈনিক আমার দেশে যুবদলের কমিটিতে যুবলীগ-ছাত্রলীগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। এরপরই এই ঘটনা ঘটে।

এদিকে সদ্য বগুড়া জেলা যুবদল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ঝিনুক সদস্য হিসেবে থাকতে পারে। এর বাইরে তিনি আর কিছু বলেননি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নতুন কমিটিতে কামরুল হাসান ঝিনুক সদস্য হিসেবে রয়েছে।

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

ঈশ্বরদীতে আগুনে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

রাজশাহীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল