হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের ভয়বহতা বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ছাত্রজনতার পক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আবু সালেহ মুসা, কাওছার হোসেন, আলমগীর হোসেন আরাফ, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, নূর আলম হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে খুন, চাঁদাবাজ, দখলবাজ, মাদকসহ নানান অপকর্ম বৃদ্ধিতে প্রশাসনের নিরব ভুমিকা পালন নিয়ে কঠিন হুঁশিয়ারি প্রদান করেন। সেই সাথে খুন, চাঁদাবাজসহ সকল অপকর্মের সঙ্গে জড়িতের তালিকা প্রকাশ করে দ্রুত আইনের আওতায় এনে সব্বোর্চ শাস্তির দাবি জানানো হয়। সবশেষে দেশ ও জনগণের কল্যাণে মোনাজাত করা হয়।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার