হোম > সারা দেশ > রাজশাহী

ভুল সিগন্যালে রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দুপুরে সিরোইল রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।

তিনি বলেন, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। এ সময় ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এতে দুটি ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়।

মামুনুল ইসলাম বলেন, ট্রেন দুটির উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে কিছুটা সময় লাগবে। এছাড়া যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন এই মহাব্যবস্থাপক।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১