হোম > সারা দেশ > রাজশাহী

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ঈশ্বরদী ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী আবির হাসান শৈশবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শৈশব ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় আসামি শৈশব। এতদিন পলাতক থাকার পর বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, গোপনে খবর পেয়ে আমরা বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতি। ইমিগ্রেশনে ঢোকার সময়ই তাকে আটক করা হয়। পরে রাতেই ঈশ্বরদীতে নিয়ে আসা হচ্ছে।

২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা করেন। মামলার কয়েকজন আসামি আগেই গ্রেপ্তার হলেও ছাত্রলীগ নেতা শৈশব এতদিন ধরাছোঁয়ার বাহিরে ছিলেন।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা শৈশব ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের একান্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার ছত্রছায়ায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শৈশব বিভিন্ন জনকে মারধর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন। ঈশ্বরদীর মানুষের কাছে মূর্তিমান এক আতঙ্ক ও জল্লাদের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন ছাত্রলীগ নেতা শৈশব।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান