হোম > সারা দেশ > রাজশাহী

জাল দলিল তৈরি করে জমি বিক্রি, আটক ৪

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার বিকেলে ধামইরহাট সাব-রেজিস্ট্রার অফিসে দলিল যাচাইয়ের সময় কাগজপত্র জাল প্রমাণিত হলে আসামিদের আটক করা হয়।

আটকরা হলেন—সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মনসুর রহমান (৩২), চকতিলন এলাকার রুহুল আমিন (৩৪), আমাইতাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (৫৫) এবং তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।

সাব-রেজিস্ট্রার মাহবুবা মনির মিশু জালিয়াতির ঘটনা শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন এবং রাতে নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বলেন, ‘মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার