হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় হাদির গায়েবানা জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার বেলা আড়াইটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেয়।

ইনকিলাব মঞ্চ বগুড়ার আহবায়ক মুয়াজ বিন মোস্তাফিজের পরিচালনায় শহীদ হাদির গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। এসময় গায়েবানা জানাজা নামাজে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপনসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতার ঢল নামে।

জানাজা নামাজের পূর্বে বক্তারা বলেন, হাদি আমাদেরকে জানিয়ে দিল গেছে ফ্যাসিস্টরা এখনও এদেশে রয়েছে। তারা দেশটাকে অস্থিতিশীল করতে চোরা গুপ্তা হামলা করছে। কোন ষড়যন্ত্র এদেশের নির্বাচনকে বাঁধা গ্রস্থ করতে পারবে না। হাদিকে হত্যার মধ্যে দিয়ে এদেশের ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে। যারা ভারতের আধিপত্যবাদকে সরিয়ে বাংলাদেশী হিসেবে পরিচয় দিবে। ভারতের দালালদের ঠাঁই এদেশে হবে না।

শহীদ হাদির গায়েবানা জানাজা নামাজ পড়ান শাহপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আহসান হাবিব সাকি। জানাজা নামাজ শেষে শহদী হাদির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান