হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতার মামলায় আ.লীগের লাঠিয়াল বাহিনীর প্রধান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার মামলায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার সময় পৌরসভার বড় ইন্দারা মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হাম্মাদ আলী ওই এলাকার মৃত রাজ্জাক আলীর ছেলে।

তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কারাবন্দি রুহুল আমীনের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে কাজ করত। প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ওরফে চাউনিজ রফিক।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মো. রফিকুল ইসলামের দায়ের করা একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫৮ লাখ টাকা মূল্যের জমি কেনাকে কেন্দ্র করে তাকে বায়না হিসেবে চেক দেয়া হয়। পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজকাল করে চেকগুলো ফেরত দেননি। একপর্যায়ে তিনি আমাকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তন হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও চেক না দিয়ে টালবাহানা করতে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান। তার বিরুদ্ধে ভূমি দস্যুতারও অভিযোগ রয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী