হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই, চার পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের চার সদস্য- এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম আহত হয়েছেন। তারা সকলেই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করতেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল শেরুয়া দহপাড়ায় অভিযান চালায়। সেখানে হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

গ্রেপ্তারের পর পুলিশ সদস্যরা সিরাজুল ইসলামকে নিয়ে থানায় ফেরার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং আসামির ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের সময় তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী