হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনে প্রার্থীসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত প্রার্থীর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ- ৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার বেলা ১২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী, কর্মীসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। নূরুল ইসলাম বুলবুল বলেন, সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

চাঁপাইনবাবগঞ্জকে হবে দলমত, ধর্ম–বর্ণ, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল। দাঁড়িপাল্লার বিজয় হলে সকলে মিলে মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলারও কথা বলেন বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর- ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যরা।

তাড়াশে গরুবোঝাই গাড়ি উল্টে চালকের মৃত্যু

নওগাঁয় জামায়তের নগদ অর্থ পেলো ৯ জুলাই শহীদ পরিবার

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু, আহত ২

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত