হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসআই আরো বলেন, নিহতের লাশ শনাক্ত করতে পিবিআইকে খবর দেয়া হয়েছে। লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৭৩১ হেক্টর জমির ফসল নষ্ট

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু