হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে রোববার মধ্যরাতে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির খসরু ওই এলাকার সাবান আলীর মেজো ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পরই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের বাবা-মা ঢাকায় অবস্থান করছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক