হোম > সারা দেশ > রাজশাহী

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

ছবি: আমার দেশ।

সিরাজগঞ্জ পৌর এলাকায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বাজার ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোনা সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগর বেপারীপাড়া মহল্লার মৃত ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ মার্চ একটি মাদক মামলায় মো. সোনাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন। গতকাল ১১ জানুয়ারী সন্ধ্যায় শহরের বাজার ষ্টেশন থেকে সোনাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে