হোম > সারা দেশ > রাজশাহী

আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী পেলো ৮০ পরিবার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ৮০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে পৌরসভার মন্ডল মোড় এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল- এক কেজি খেজুর, দুই কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি মুড়ি,দুই কেজি ডাল ও এক লিটার তেল।

এসময় শরৎনগর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ সোহেল আজিজ মো. মহসিন আলী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম, আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সেক্টর প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন,প্রভাষক জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের ভাঙ্গুড়া এলাকার প্রতিনিধি মাহমুদুল হাসান মামুন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় দরিদ্র মানুষগুলোর কষ্টের শেষ নেই। তাদের কথা ভেবে পবিত্র রমজান মাসে আস-সুন্নাহ্ ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ করে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড