হোম > সারা দেশ > রাজশাহী

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় দশ জনের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে শাহনেওয়াজ নামে এক দর্শনার্থীর উপর হামলা ও তার স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে কাছারি বাড়ির কাস্টোডিয়ানসহ ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার শাহজাদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার রুপপুর নতুন পাড়া গ্রামের শাহনেওয়াজের স্ত্রী ছাবরিনা আক্তার সুইটি।

আদালতের পেশকার আনোয়ার হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) কে নির্দেশ দেয়া হয়েছে।

মামলার আসামীরা হলেন, শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির কস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, বাগান মালি শফিকুল ইসলাম, বাগান ও কাউন্টার পরিচালক মজিবুর রহমান, বাগান সিকিউরিটি গার্ড আব্দুল মমিন, শাহজাদপুর উপজেলার কাংলাকান্দা গ্রামের আজিজ শেখের ছেলে নুহ শেখ, ফরিদপুর জেলার হাদল গ্রামের বাবলু সরকার, পাবনা জেলার আমিনপুর গ্রামের আনিসুর রহমান ও নাটোর জেলার গুরুদাসপুর গ্রামের যেগেন্দ্রনগর গ্রামের রেজাউল। আসামীরা সবাই রবীন্দ্র কাছারি বাড়িতে কর্মরত আছেন।

এদিকে কাছারি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় কাস্টোডিয়ান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় যৌথ বাহিনী ৫ জনকে গ্রেপ্তার করেছে।

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা