হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত, শিশু আহত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদীপুরে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে শরিফুল আলম (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মহদীপুরে এ দুর্ঘটনায় ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের নয়ালাভাঙা-গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে অটোরিকশা যাত্রী নিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছিলেন শরিফুল ইসলাম। এ সময় মহদীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চালক শরিফুল ইসলামসহ এক শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তিনি আরও বলেন, অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম