হোম > সারা দেশ > রাজশাহী

বিট পাহারায় সান্তাহারে স্বস্তি

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কমিউনিটি পুলিশিংয়ের বিট পাহারায় নাগরিকদের মাঝে স্বস্তি ফিরেছে। ৫ আগস্টের পর থেকে সারাদেশে পুলিশের কার্যক্রম ডিমেতালে চলতে থাকার কারণে পৌর এলাকায় চুরি ছিনতাইসহ মাদকের ব্যাপক বিস্তার লাভ করে। এরফলে দুর্ভোগ বাড়তে থাকে সাধারণ মানুষদের মাঝে।

জানা যায়, আদমদীঘি থানা ও সান্তাহার পৌর বিএনপির আয়োজনে ৩ মার্চ কমিউনিটি ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। হবির মোড় বিআরআই প্লাস্টিক ফ্যাক্টোরিতে এ সভা অনুষ্টিত হয়।

সান্তাহার পেরৗসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তফিজুর রহমান, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু।

সভায় পৌর এলাকায় চুরি-ছিনতাই, মাদকের বিস্তার রোধ কল্পে ও সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাতের বেলায় এলাকা-এলাকায় বিট পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে মাস ব্যাপী পুলিশের সহায়তায় বিট পাহারা চলছে বলে জানান ৮ নং মালশন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাহাজাহান আলম স্বপন।

সান্তাহার পেরৗ ৬নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মুমিন জানান, আদমদীঘি থানা পুলিশের সহায়তায় বিট পাহারা দেওয়ার ফলে এলাকায় সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এসেছে।

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তফিজুর রহমান জানান, আদমদীঘি উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং ফোরাম কার্যক্রম চালু করে পুলিশ ও জনাতার মাঝে সৌহার্দপূর্ন সম্পর্ক তৈরি করে এলাকায় অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২