হোম > সারা দেশ > রাজশাহী

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার্জার ভ্যানগাড়ির চালক মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। ট্রাকটি স্থানীয়রা জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী, পুলিশ, হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের বাগমার কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী মারা যান।

নিহতের বাড়ি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম উত্তরপাড়া গ্রামে এবং তার বাবার নাম রশিদুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, 'এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।'

ওসি এনায়েতুর আরও বলেন, 'সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি