হোম > সারা দেশ > রাজশাহী

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদানের পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোস্তাফিজুর রহমান কলম (৫৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৪টায় বাসে যাওয়ার পথে গাজীপুরের চান্দুরায় স্ট্রোক করলে পার্শ্ববর্তী জিরানী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াতের অফিস সেক্রেটারি ছিলেন।

জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম জানান, শুক্রবার রাত ১১টায় ঈশ্বরদী থেকে ২৫টি বাস ও ১১টি হাইচ নিয়ে ঈশ্বরদী থেকে জামায়াতের নেতাকর্মীরা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশে যোগাদানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাজীপুর চান্দুরায় পৌঁছালে ১ নং বাসের আরোহী জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলম বাসের মধ্যেই স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গেই তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে সেখানে তিনি মারা যান।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সমাবেশে যোগদানের পথে বাসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যুর ঘটনায় শোকাভিভূত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত