হোম > সারা দেশ > রাজশাহী

১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার শিমুলতলী বিওপির মেইন পিলার ২৫৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কাশিপুর গ্রামের নলপুকুর বুড়ল দিঘী থেকে ২৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর সদৃশ্য মূর্তি উদ্ধার করা হয়।

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুবেদার মো. তহুরুল ইসলাম-এর নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন।

এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন। মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি