হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমানের প্রত্যাবর্তন, চাটমোহর থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে ঢাকায় যাবে দশটি স্পেশাল ট্রেন। এরমধ্যে একটি স্পেশাল ট্রেন যাচ্ছে পাবনার চাটমোহর থেকে।

কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস জানান, পাবনার নির্বাচনি ৩,৪,৫ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চাটমোহর রেলস্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

এই স্পেশাল ট্রেনে চাটমোহর, ভাগুরা,ফরিদপুর ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন বলেও জানান তিনি।

সিরাজগঞ্জে ট্যাংলরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি কমিশনার

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন জরিনা

অযত্নে অরক্ষিত ওয়াটার অ্যাম্বুলেন্স, সেবাবঞ্চিত ২৫ চরের মানুষ

দখল-দূষণে ধুঁকছে বগুড়ার ১৮ নদী

বগুড়ার উপনির্বাচনকে আরেকটি মাগুরা হতে দেওয়া হবে না: জামায়াত প্রার্থী

বিকাশে যাচ্ছে টাকা, ট্রলিতে যাচ্ছে ফসলি জমির মাটি

রামেকে হামে মৃত্যু ৩৮, চিকিৎসাধীন ১৪৯