হোম > সারা দেশ > রাজশাহী

আমার নিজস্ব মার্কা রয়েছে, আমি শিবগঞ্জ থেকেই ভোট করবো: মান্না

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

আমি শিবগঞ্জের মানুষ, আমার নিবন্ধনকৃত দল রয়েছে, আমার নিজস্ব মার্কা রয়েছে, আমি শিবগঞ্জ থেকেই ভোট করব। যদি নাগরিক ঐক্য সরকার গঠন করতে পারে তাহলে বয়স্কদের প্রতিমাসে ১০০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হবে। দেশের মানুষকে ভালো রাখতে এবং দেশকে ভবিষ্যতে উন্নতি শিখরে পৌঁছে দিতে সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এমন একটি দেশ গড়ে তোলা হবে যেখানে দেশের মানুষেরা সুখে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করবে।

বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর ও গাদুর বাজার এলাকায় নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসংযোগ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের বক্তারা বলেন, মাহমুদুর রহমান মান্নার এই গণসংযোগ ও সমাবেশ শুধু রাজনৈতিক নয়; এটি ভালোবাসা, মানবিক মূল্যবোধ ও ঐক্যের প্রতীক। এসময় বক্তারা মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন সাধারণ জনগণের ভালোবাসায় আমাদের শক্তি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম