হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদী-লালপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত এক

ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে স্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী গাড়ি, ট্রাক ও ব্যাটারিচালিত রিকশার ত্রিমুখী সংঘর্ষে মোংলা মন্ডল (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার রাতে আরামবাড়িয়া এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোংলা মন্ডল ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মৃত হাশেম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দ্রুতগতির ইপিজেডের একটি শ্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী গাড়ি হঠাৎ সামনে থাকা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশাচালক গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোংলা মন্ডলকে মৃত ঘোষণা করেন।

স্বামী হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী নিলুফা বেগম জানান, মাগরিবের আগে তাঁর স্বামী রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এশার নামাজের পর স্থানীয়দের কাছ থেকে স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা রিকশাটি থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম