হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

রাজশাহী অফিস

বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে এমনটা জানা যায়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।

বিজয়ী হওয়ার পর রাতে গোদাগাড়ীতে নেতাকর্মীদের উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা সবাই সিজদায় চলে যাবেন। বিজয় আল্লাহ দিয়েছেন। কেউ গর্ব অহংকার করব না। আমরা সিজদারত হব। কথায় বা মেজাজে, কেউ অহংকর করব না।

তিনি আরও বলেন, নরম বিনীতভাবে আমরা আল্লাহর কাছে নিজেদের নত করব, কারও কাছে নত করব না। আমরা যাতে নম্র হতে পারি। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি অহংকার দূর করে দাও। রাগ আল্লাহ অপছন্দ করেন, রাগও করা যাবে না।

রাজশাহীর ৬টি আসনের ৪টি বিএনপি এবং ২টিতে বিজয়ী হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের ডা. আব্দুল বারি বিজয়ী হয়েছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক