হোম > সারা দেশ > রাজশাহী

দিনাজপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিনিধি, দিনাজপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে অনার্স দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী। পরে ৭ দফা দাবিতে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা দাবি করেন, অতিরিক্ত ফি শিক্ষার্থীদের জন্য চরম আর্থিক চাপ সৃষ্টি করছে, যা শিক্ষা গ্রহণের পথে অন্তরায়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৭ দপা দাবি উত্থাপন করে। 
৭ দফা দাবি হলো-পূর্ববর্তী ফি কাঠামো পুনর্বহাল, ইনকোর্স ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ, বোর্ড চ্যালেঞ্জ ফি ৩৫০ টাকায় নির্ধারণ, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান বা সহায়তা প্রদান, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ, প্রোমোটেড ফি ১০০০ টাকায় পুনঃনির্ধারণ ও ৬০% ক্লাস উপস্থিতির শর্ত পূরণে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা।
এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক চাপে না পড়ে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা উপাচার্যের প্রজ্ঞা ও সহানুভূতির মাধ্যমে এই সমস্যার যথাযথ সমাধান সম্ভব।
মানববন্ধনে মিম ইসলাম, শাহরিয়ার সজল, হৃদয় আহমেদ, তুষার আহমেদ, অয়ন আহমেদসহ অনার্স দ্বিতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার

সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে কৃষককে শ্বাসরোধে হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন