হোম > সারা দেশ > রাজশাহী

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলায় লাশ উদ্ধারে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাসহ তিন সদস্য হামলার শিকার হয়েছেন। এ সময় পুলিশের গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেজাম ইসলাম, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম।

আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সিংড়া উপজেলার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক কিশোর সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের লোকজন গোপনে লাশ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়।

ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য লাশ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

সিংড়া থানার ওসি আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের বাড়িতে লাশ উদ্ধারসহ আইনগত কার্যক্রম গ্রহণের জন্য গেলে স্থানীয়রা বাধা দেন এবং তিন পুলিশ সদস্যের ওপর হামলা করেন । বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার