হোম > সারা দেশ > রাজশাহী

সাজেক থেকে হেলিকপ্টারে আনা হলো নিহত ছাত্রী রুবিনার লাশ

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফছানা রিংকির (২৩) লাশ সাজেক থেকে হেলিকপ্টার যোগে তার গ্রামের বাড়ি গাইবান্ধায় আনা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে লাশ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রুবিনার লাশবাহী হেলিকপ্টারটি হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এরপরে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি ভবানীপুরে নিয়ে যাওয়া হয়। এসময় শতশত মানুষ তার লাশ এক নজর দেখার জন্য ছুটে আসে।

গত বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরে খাগড়াছড়ির সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা মারা যান। তার সাথে থাকা আরও ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

রুবিনা খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে