হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

রাজশাহী অফিস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হয় রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। চলে ভোর ৪টা পর্যন্ত।

এরআগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনএসিপি ও নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন- ‘রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দূর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা "জোহা চত্বরে" চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ।’

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারী হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন। এ পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর শুরু করে।

জনগণ কার্ডের সুফল না পেলে আমরাও ‘লাল কার্ড’ বানাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, স্থানীয় নির্বাচনে নয় : সারজিস আলম

রাজশাহীতে শতাধিক রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান

বানেশ্বরে উঠতে শুরু করেছে গুটি আম, আশাবাদী চাষি-ব্যবসায়ীরা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পত্নীতলায় সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সোনামসজিদ বন্দরে আমদানি বন্ধ, অলস সময় পার করছেন শ্রমিকেরা

মহাস্থান জাদুঘরের মূল্যবান ৪৭ প্রত্ননিদর্শন নিয়ে ধোঁয়াশা

তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার স্বপ্ন বিশ্বজয়ের

বিএনপির এমপি সেলিম রেজার বেতনের টাকা মসজিদে দান